মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০২:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

জগন্নাথপুরে সাবেক প্রেসিডেন্ট এরশাদের মাগফেরাত কামনায় আলোচলা সভা ও দোয়া মাহফিল

জগন্নাথপুরে সাবেক প্রেসিডেন্ট এরশাদের মাগফেরাত কামনায় আলোচলা সভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে সাবেক প্রেসিডেন্ট, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রতিষ্টাতা চেয়ারম্যান, সদ্য প্রয়াত হোসেইন মুহাম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় । উপজেলা জাতীয় পার্টির সভাপতি পৌর কাউন্সিলর খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মো. মতিউর রহমান, দিলু মিয়া, হাজী নুরুল ইসলাম মাষ্টার, পৌর কমিটির সভাপতি হাজী আব্দুল ছত্তার, উপজেলা জাপার দপ্তর সম্পাদক আবদাল মিয়া, সাইফুল আলম আহার, পৌর জাপা নেতা সাবেক মেম্বার আব্দুল হামিদ, আরফান আলী, আব্দুস সালাম, ছোরাব উল্লা, শাহ শানুর আলী, সামছুল হক, মতছির আলী, আব্দুর রহমান, শারফারাজ মিয়া শরফরাজ প্রমূখ ।
সভায় বক্তারা বলেন পল্লীবন্ধু এরশাদ ছিলেন গনমানুষের নেতা । তাঁর নয় বছরের শাষনামলের কথা এখনো মানুষ ভুলতে পারেনি । তিনি দেশে যে অবদান রেখে গেছেন মানুষ তাকে আজীবন মনের কোঠায় ধরে রাখবে । বক্তারা আরো বলেন দেশের প্রতিটি অঙ্গঁনে পল্লীবন্ধু এরশাদের উন্নয়নের ছোঁয়ায় পরিপূর্ন । ইতিহাসের পাতায় এরশাদই একমাত্র রাষ্ট্রনায়ক ছিলেন যিনি উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে গেছেন । বক্তারা পল্লীবন্দু এরশাদের আদর্শকে লালন করে কাজ করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহবান জানান । পরে বাদ জোহর জগন্নাথপুর উপজেলা সদর জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয় । এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যবসায়ীসহ নানা শ্রেনী-পেশার মানুষ মোনাজাতে অংশ নেন । মাহফিলে সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনা ও তাঁর আমলের নানা উন্নয়ন কর্মকান্ডের স্মৃতিচারণ করে মহান আল্লাহ পাকের দরবারে মোনাজাত করেন জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ’র সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আজমল হোসাইন জামী ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com