মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুরে র‌্যাবের হাতে অস্ত্রসহ ১ ও পুলিশের হাতে গ্রেফতার ২

জগন্নাথপুরে র‌্যাবের হাতে অস্ত্রসহ ১ ও পুলিশের হাতে গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে র‌্যাবের হাতে অস্ত্রসহ ১ ও পুলিশের হাতে ২ জন সহ ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাবের হাতে অস্ত্রসহ গ্রেফতারকৃত যুবকের নাম মইনুল ইসলাম (২৩)। সে ছাতক উপজেলার ঝিগলী-কুঞ্চনপুর গ্রামের করম আলীর ছেলে। পুলিশের হাতে গ্রেফতারকৃতরা হচ্ছেন, পৌর এলাকার হবিবপুর গ্রামের আবারক আলীর ছেলে সাজু মিয়া ও উপজেলার গোতগাঁও গ্রামের মৃত কষ্টার বাপের ছেলে বাবুল মিয়া।
জানাগেছে, ১ সেপ্টেম্বর রোববার র‌্যাব ৯ এর ইন্সপেক্টর নাজিম হোসেনের নেতৃত্বে র‌্যাব দল জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের লাউতলা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় পাইপগান ও ১ রাউন্ড গুলি সহ মইনুল ইসলামকে গ্রেফতার করে জগন্নাথপুর থানা পুলিশে হস্তান্তর করেন। এছাড়া জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার আসামী বাবুল মিয়া ও সাজু মিয়াকে গ্রেফতার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ডিউটি অফিসার এএসআই আনোয়ার হোসেন বলেন, গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com