মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুরে ক্যান্সার আক্রান্ত বৃদ্ধের আত্মহত্যা

জগন্নাথপুরে ক্যান্সার আক্রান্ত বৃদ্ধের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ক্যান্সারে আক্রান্ত বৃদ্ধ জায়ফর আলী (৬১) আত্মহত্যা করেছেন। তিনি জগন্নাথপুর পৌর এলাকার বাড়ি জগন্নাথপুর গ্রামের মৃত আমতর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, গত প্রায় ২ বছর ধরে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে বৃদ্ধ জায়ফর আলীর মুখ মন্ডলে পঁচন ধরে যায়। এতে অনেক কষ্টে জীবন-যাপন করছিলেন তিনি। অবশেষে ৪ সেপ্টেম্বর ভোররাতে নিজ ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধ জায়ফর আলী আত্মহত্যা করেছেন। খবর পেয়ে থানা পুলিশ বৃদ্ধের মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com