শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন; এমপি কয়ছর আহমদ কাল মাদরাসা মাঠে  জানাযা  জগন্নাথপুরের বিশিষ্ট আলেমেদ্বীন  মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু  জগন্নাথপুরের সাংবাদিকদের উদ্দেশে কয়েকটি কথা আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা শান্তিগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ

জগন্নাথপুরে শিক্ষার্থীদের মধ্যে খাতা বিতরণ

জগন্নাথপুরে শিক্ষার্থীদের মধ্যে খাতা বিতরণ

স্টাফ রিপোর্টার ::

শিশু শিক্ষার্থীদের হাতের লেখা সুন্দর করার লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে শিশু শিক্ষার্থীদের মধ্যে খাতা বিতরণের কার্যক্রম শুরু হয়েছে।
আজ শনিবার দুপুরে পৌরএলাকার ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল খালিকের সভাপতিত্বে বিদ্যালয়ের হল রুমে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, বিশিষ্ট শিক্ষানুরাধী যুক্তরাজ্য প্রবাসি ব্রিটিশ ম্যাজিস্ট্রেট সুয়েব আহমদ, জেলা পরিষদের সদস্য মাহতাবুল হাসান সমুজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপক দেব, অভিভাবকদের মধ্যে আবু আহমেদ আবু, নেছার মিয়া, মাহমুদা বেগম, আকলিমা খাতুন প্রমুখ। পরে বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক, প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর ১১০ জন শিক্ষার্থীর মধ্যে প্রতি শিক্ষার্থীকে তিনটি করে খাতা দেয়া হয়েছে।
জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন  বলেন, শিক্ষার্থীদের হাতের লেখার সৌর্দয্য বাড়াতে আমরা তিনটি করে আধুনিকমানে খাতা দিচ্ছি। আমাদের স্লিপ ফান্ড থেকে জগন্নাথপুরের ১৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে লেখার খাতা দেয়া হবে । আজকে আমরা আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু করেছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com