বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১২ ঘণ্টার প্যারোলে মুক্ত হয়ে স্বামীকে শেষ বিদায়ে দীপু মনি রাষ্ট্রপতি পদে ৩৫ বছর পর ভোট আজ গণশুনানি শেষে জগন্নাথপুরে ইউএনও কার্যালয়ের সামনে সংঘর্ষ, আহত ৪ শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান

জগন্নাথপুরে হামলার ঘটনায় গ্রেফতার ২

জগন্নাথপুরে হামলার ঘটনায় গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে অতর্কিত হামলা চালিয়ে মারধরের ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। রোববার তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন বাউধরন এলাকার নোয়াগাঁও নোয়াপাড়া গ্রামের মৃত ইন্তাজ উল্লার ছেলে জামাল উদ্দিন ও একই এলাকার বাসিন্দা আনর উদ্দিনের ছেলে সুলতান মিয়া।
পুলিশ ও মামলার সুত্রে জানা যায়, উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের হাজী জইন উল্লার ছেলে জাহিদুল হকের সঙ্গে পুকুরের মাছ ধরা নিয়ে জামাল উদ্দিন গংয়ের সঙ্গে বিরোধ চলছিল। যার জের ধরে প্রতিপক্ষের লোকজন জাহিদুল হকের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে এক লাখ টাকা, স্বর্নের চেইন ও মোবাইল ফোন লুট করে নেয়। এ ঘটনায় জগন্নাথপুর থানায় জাহিদুল বাদি হয়ে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগের প্রেক্ষিতে গত শনিবার গভীর রাতে তাদেরকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) লুৎফুর রহমান বলেন, অভিযোগের আলোকে আসামীদের গ্রেফতার করে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় গত ৪ সেপ্টেম্বর জাহিদুল হক বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ৭।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com