বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১২ ঘণ্টার প্যারোলে মুক্ত হয়ে স্বামীকে শেষ বিদায়ে দীপু মনি রাষ্ট্রপতি পদে ৩৫ বছর পর ভোট আজ গণশুনানি শেষে জগন্নাথপুরে ইউএনও কার্যালয়ের সামনে সংঘর্ষ, আহত ৪ শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান

জগন্নাথপুরে ক্রেতা সেজে ব্যবসায়ীর ক্যাশ থেকে টাকা চুরি

জগন্নাথপুরে ক্রেতা সেজে ব্যবসায়ীর ক্যাশ থেকে টাকা চুরি

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর সদর বাজারে ক্রেতা সেজে ব্যবসায়ীর ক্যাশ থেকে নগদ ২০ হাজার টাকার বান্ডিল নিয়ে দৌড়ে পালিয়ে গেছে এক চোর। এ চিত্র সিসি ক্যামেরায় ধারন হলেও চোরকে ভালভাবে চেনা যাচ্ছে না। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জগন্নাথপুর সদর বাজারের রাণীগঞ্জ রোডে অবস্থিত গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী পিন্টু দে বলেন, গত ৯ সেপ্টম্বর এক ব্যক্তি এসে প্রথমে আমার কাছ থেকে ১ হাজার টাকা নোটের ভাংতি নেয়। তখনই সে আমার ক্যাশে থাকা টাকার বান্ডিল দেখতে পায়। কিছুক্ষণ পরে ওই ব্যক্তি আবার এসে ২টি গ্যাসের চুলা কেনার কথা বলে। এ সময় আমি চুলা দেখাতে দোকানের পিছনে গেলে সে আমার ক্যাশে থাকা ২০ হাজার টাকার বান্ডিল নিয়ে ফোনে কথা বলতে বলতে দৌড়ে পালিয়ে যায়। প্রথমে আমি তার দৌড়ের কারণ বুঝতে পারিনি। পরে ক্যাশ খোলে দেখি সে আমার টাকা নিয়ে পালিয়েছে। যদিও তার দৃশ্যটি সিসি ক্যামেরায় ধারন হয়েছে। তবে থাকে ভালভাবে চেনা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com