বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১২ ঘণ্টার প্যারোলে মুক্ত হয়ে স্বামীকে শেষ বিদায়ে দীপু মনি রাষ্ট্রপতি পদে ৩৫ বছর পর ভোট আজ গণশুনানি শেষে জগন্নাথপুরে ইউএনও কার্যালয়ের সামনে সংঘর্ষ, আহত ৪ শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান

জগন্নাথপুর-সিলেট সড়কে পরিবহন ধর্মঘট অব্যাহত রয়েছে

জগন্নাথপুর-সিলেট সড়কে পরিবহন ধর্মঘট অব্যাহত রয়েছে

আমিনুল হক সিপন :: জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট সড়কে পরিবহন ধর্মঘট অব্যাহত রয়েছে। পরিবহন শ্রমিকেরা সকাল ৬ টা থেকে জগন্নাথপুর-সিলেট সড়কে ও বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নেয়। ছোট ছোট যানবাহন ও রাস্তায় আটকে দেয়া হচ্ছে।  তবে এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে, জগন্নাথপুর-সিলেট সড়কের জগন্নাথপুর থেকে বিশ্বনাথ পর্যন্ত ধর্মঘট চলমান ধর্মঘটে পরিবহন শ্রমিক কর্তৃক রিক্সা আটকানোর খবর পাওয়া গেছে। ফলে রিক্সা চালকেরা জগন্নাথপুর সহ বিভিন্ন গ্রামের ভেতরের বিকল্প সড়ক দিয়ে চলাচল করছেন। সড়ক পথে যানবাহন চলাচল করতে না পারায় শিক্ষার্থীরা স্কুল-কলেজে যেতে বাধাগ্রস্থ হয়।
জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট সড়কের মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি রব্বানী মিয়া জানান, সংস্কারের অভাবে সড়কে যানবাহন চলাচল পুরোপুরি অনুপযোগী হয়ে পড়েছে । ফলে জনসাধারনের জানমাল হুমকির মুখে পড়ছে। এমতাবস্থায় সড়ক সংস্কারের দাবীতে পরিবহন ধর্মঘটের কর্মসুচি পালন করা হচ্ছে।
প্রসঙ্গত, জগন্নাথপুর-সিলেট ভাঙাচোরা বেহাল সড়ক মেরামতের দাবিতে গত রোববার বিকেলে সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক-শ্রমিক নেতারা। এসময় আজ মঙ্গলবার জগন্নাথপুর থেকে সিলেটের রশিদপুর পর্যন্ত সড়কে পরিবহন ধর্মঘট পালন করার এমন সিদ্ধান্ত নেয় পরিবহন শ্রমিক ও মালিক সমিতির নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com