বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১২ ঘণ্টার প্যারোলে মুক্ত হয়ে স্বামীকে শেষ বিদায়ে দীপু মনি রাষ্ট্রপতি পদে ৩৫ বছর পর ভোট আজ গণশুনানি শেষে জগন্নাথপুরে ইউএনও কার্যালয়ের সামনে সংঘর্ষ, আহত ৪ শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান

জগন্নাথপুরে পরিবহন ধর্মঘট প্রত্যাহার হলেও গাড়ি চলাচল বন্ধ

জগন্নাথপুরে পরিবহন ধর্মঘট প্রত্যাহার হলেও গাড়ি চলাচল বন্ধ

 

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পরিবহন ধর্মঘট প্রত্যাহার হলেও গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এ নিয়ে জনমনে ক্ষোভ চরমে পৌছেছে।
জানাযায়, জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট বেহাল ভাঙাচোরা সড়ক মেরামতের দাবিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেন শ্রমিক নেতারা। ১৭ সেপ্টম্বর মঙ্গলবার জগন্নাথপুর থেকে সিলেটের রশিদপুর পর্যন্ত সড়কে পরিবহন ধর্মঘট পালন করা হয়। এতে রীতিমতো অচল হয়ে পড়ে জগন্নাথপুর। অবশেষে বেলা দেড় টার দিকে বিশ^নাথ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে সড়কে মেরামত কাজ শুরু হলে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেন নেন শ্রমিক নেতারা।
তবে সরজমিনে দেখা যায়, বেলা আড়াই টার দিকে সড়কের ভবের বাজারের পশ্চিম দিকের ব্রিজের সামনে থাকা ভাঙনের গর্তে মালবাহী ট্রাক ধেবে যাওয়ায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় দীর্ঘ যানজটে আটকা পড়ে যাত্রীবাহী ও মালবাহী সহ শতাধিক গাড়ি। যে কারণে যাত্রীরা গাড়ি থেকে নেমে ভাঙন এলাকা পায়ে হেঁটে চলাচল করেন। গাড়ি চলাচল না করায় বিপাকে পড়ে অনাকাঙ্খিত ভোগান্তির শিকার হন যাত্রী-জনতা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com