রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি: নাহিদ শান্তিগঞ্জে জামায়াত-শিবিরের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ শান্তিগঞ্জে ফেসবুকে ভুয়া আইডি খুলে মানহানির অভিযোগ, থানায় জিডি শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ‘যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়’ যুক্তরাজ্যের বার্মিংহামে কয়সর এম আহমেদ, জগন্নাথপুর-শান্তিগঞ্জ অবহেলিত থাকবে না

জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের ২০১৯/ ২০ সনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে বর্তমান সভাপতি সুহিন আহমদ দুদুকে সভাপতি ও হাসান আদিলকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে ফুটবল এসোসিয়শনের প্রতিষ্ঠাতা সভাপতি জাহির উদ্দিনের সভাপতিত্বে অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ, উপজেলা ফুটবল এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর সোহেল আহমদ, সাবেক ফুটবলার আবুল হোসেন, রুমানুল হক রুমেন, ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আকমল হোসেন ভূঁইয়া, উপজেলা ফুটবল এসোসিয়শনের সভাপতি সুহিন আহমদ দুদু, ফুটবলার শামিনুর রহমান, হাসান আদিল, সালমানুর রহমান প্রমুখ।
সভায় সর্বস্মতিক্রমে সুহিন আহমদ দুদুকে সভাপতি, হাসান আদিল সাধারণ সম্পাদক, সহসভাপতি শায়েখ আহমদ, দেলোয়ার হোসেন, ফারুক কামালী, স্বপন মিয়া, ওলিউর রহমান ওলি, যুগ্ম সম্পাদক সৈয়দ মনির মিয়া, সুহেল আহমদ ভূঁইয়া, জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক শামিনুর রহমান ভূঁইয়া, আব্দুর রহমান, অর্থ সম্পাদক সালমানুর রহমান ও সহ অর্থ সম্পাদক কয়েছ মিয়াকে মনোনীত করে উপজেলা ফুটবল এসোসিয়েশনের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও সভায় ১১ সদস্য বিশিষ্ট উপজেলা ফুটবল এসোসিয়েশনের উপদেষ্ঠা কমিটি গঠন করা হয়। কমিটির উপদেষ্ঠারা হলেন, সালাউদ্দিন আহমদ, জাহির উদ্দিন, মাহবুবুর রহমান ভূঁইয়া, সোহেল আহমদ, রুমানুল হক রুমেন, আবুল হোসেন, আমির হোসেন, আকমল হোসেন ভূঁইয়া, আব্দুল কাদির,ছালিক আহমদ ও রহুল আমিন রাহুল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com