শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন; এমপি কয়ছর আহমদ কাল মাদরাসা মাঠে  জানাযা  জগন্নাথপুরের বিশিষ্ট আলেমেদ্বীন  মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু  জগন্নাথপুরের সাংবাদিকদের উদ্দেশে কয়েকটি কথা আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা শান্তিগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ

জগন্নাথপুরে দুর্গোৎসব পালনে চলছে তোড়জোড়

জগন্নাথপুরে দুর্গোৎসব পালনে চলছে তোড়জোড়

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে হিন্দু ধর্মলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালন নিয়ে তোড়জোড় চলছে। এবার উপজেলার ৩৯টি মন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। গত কয়েক দিন ধরে চলছে প্রতিমা তৈরী ও মন্ডপ নির্মাণ সহ আনুসাঙ্গিক কাজ। ২৫ সেপ্টেম্বর বুধবার পর্যন্ত উপজেলার বিভিন্ন মন্ডপে প্রতিমা তৈরীর কাজ শেষ হয়েছে এবং অনেক মন্ডপে কাজ চলছে বলে স্থানীয় পূজা উদযান কমিটির নেতৃবৃন্দের মধ্যে অনেকে জানান। এদিকে-দুর্গোৎসব শান্তিপূর্ণ ভাবে সম্পন্নের লক্ষে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে।
জানাযায়, এবার জগন্নাথপুর উপজেলার জগন্নাথ জিউড় মন্দির, দাস সম্প্রদায়ের বাসুদেব বাড়ি, জগন্নাথপুর মহাজন বাড়ি, পূর্ব ভবানীপুর, আনন্দময়ী বাসুদেব বাড়ি, কালিটেকি, কলকলিয়া, ঘোরারগাঁও, রসুলগঞ্জ বাজার, সাতহাল, বাউরকাপন, বাউরকাপন বড়বাড়ি, লহরী, লহরী গীতা সংঘ, বাউরকাপন পারিবারিক, লহরী মাঝপাড়া, গোপরাপুর, গয়াসপুর, গয়াসপুর পারিবারিক, দাস নোয়াগাঁও, রাণীগঞ্জ বাজার, হিলালপুর, গোপালগঞ্জ বাজার, রৌয়াইল, হরিনাকান্দি, মেঘারকান্দি, মেঘারকান্দি বাজার, ব্রাম্মণগাঁও, অনুচন্দ, শহীদ নগর, জয়দা, পাইকপাড়া, শেওরা, ছোট শেওরা-বড় শেওরা, সাধু সাধক, আলীপুর, খানপুর, সাধু সাধক পারিবারিক ও পুরান আলাগদী সহ মোট ৩৯টি মন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত বলেন, হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে সম্পন্নের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তার প্রস্তুতি নেয়া হয়েছে।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com