বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১২ ঘণ্টার প্যারোলে মুক্ত হয়ে স্বামীকে শেষ বিদায়ে দীপু মনি রাষ্ট্রপতি পদে ৩৫ বছর পর ভোট আজ গণশুনানি শেষে জগন্নাথপুরে ইউএনও কার্যালয়ের সামনে সংঘর্ষ, আহত ৪ শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান

জগন্নাথপুরে মহিলার লাশ উদ্ধার

জগন্নাথপুরে মহিলার লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে শারফুল বেগম (৩৮) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে  থানা পুলিশ।
শুক্রবার ময়নাতদন্তের জন্য পুলিশ ঐ মহিলার লাশ সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে। তিনি জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত শুকুর আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার সকালের দিকে শারফুল বেগমকে বাড়িতে রেখে তাঁর মা ফুলবিবি ভিক্ষাবৃত্তির কাজে বেরিয়ে পড়ে। বিকেলের দিকে বাড়ি ফিরে বসতঘরের দরজা বন্ধ দেখে মেয়েকে ডাকাডাকি করতে থাকেন। কোন সারাশব্দ না পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে ঘরের দরজা ভেঙে ভেতর ঢুকে দেখতে পান ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ওই নারীর মৃত দেহ ঝুলছে। খবর পেয়ে সন্ধ্যার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

শারফুল বেগমের বৃদ্ধা মা ফুল বিবি জানান, ভিক্ষাবৃত্তি করেই সংসার চলছে। সংসারে তিনি এবং তাঁর মেয়ে ছাড়া আর কেউ নেই। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবারও মেয়েকে বাড়িতে রেখে ভিক্ষাবৃত্তির জন্য বের হই। বিকেলে ঘরের দরজা বন্ধ দেখে মেয়েকে অনেক ডাকাডাকি করেও তাঁর কোন সাড়া না পেয়ে আশপাশের লোকজনের সহযোগিতায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখি আমার মেয়ের নিতর দেহ তীরের সঙ্গে ঝুলছে। তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন, আমি একদম একা হয়ে গেলাম। আমার আর কেউ রইলো না।

ঘটনাস্থল পরির্দশনকারী জগন্নাথপুর থানার এসআই অনিক দেব জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, স্থানীয়রা জানিয়েছেন, ওই নারী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিল। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

 

সানোয়ার হাসান সুনু

27/09/2019

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com