সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

জগন্নাথপুরে দূর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

জগন্নাথপুরে দূর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৪০টি পূজামন্ডপে এবার হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে ৫ দিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গা পূজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার আইনশৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম এর সভাপতিত্বে এতে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়াসির আরাফাত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রকৌশলী সতীশ গোস্বামী, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়,সাংবাদিক আব্দুল হাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী সাইফুদ্দিন খানসহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য দেন।

সভায় জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রকৌশলী সতীশ গোস্বামী জানান, উপজেলার ৪০টি পূজা মন্ডপে প্রতিমা তৈরী সহ সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার থেকে পূজার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে। তিনি মন্ডপগুলোতে নিরাপত্তা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনের কাছে পদক্ষেপ গ্রহনের আহ্বান জানান।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন প্রতিটি পূজা মন্ডপে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সার্বক্ষণিক দুইজন পুলিশ তিনজন আনসার সদস্য দায়িত্ব পালন করবে।এছাড়াও ইউনিয়ন ভিত্তিক পুলিশ কমকর্তারা বিভিন্ন মন্ডপের দায়িত্ব পালন করবে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন,উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপে সার্বক্ষণিক নজরদারি রাখতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com