সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ জানাজা নামাজে হাজার হাজার মানুষের ঢল,চিরনিদ্রায় শায়িত বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ ইসলামী আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা কমিটি গঠন, সভাপতি ইলিয়াস সম্পাদক মামুন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সোহেল আহমদ উজানীগাঁও গ্রামে মতবিনিময় সভা করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শিপন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন; এমপি কয়ছর আহমদ কাল মাদরাসা মাঠে  জানাযা  জগন্নাথপুরের বিশিষ্ট আলেমেদ্বীন  মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু 

স্টিমেইজ ইন্টাঃ স্কুলের ফাস্ট গ্রেডেশন সেরমনি অনুষ্ঠানে মেয়র আরিফ

স্টিমেইজ ইন্টাঃ স্কুলের ফাস্ট গ্রেডেশন সেরমনি অনুষ্ঠানে মেয়র আরিফ

স্টাফ রির্পোটার;: সিলেট মহানগরীর হাউজিং ষ্টেট এলাকার স্টিমেইজ ইন্টাঃ স্কুলের ফাস্ট গ্রেডেশন সেরমনি শুক্রবার বিকেলে স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি মাহবুব আলী সুন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের জনপ্রিয় মেয়র মোঃ আরিফুল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ফাউন্ডশনের চেয়ারম্যান বিশিষ্ট মুক্তিযুদ্ধা আলহাজ¦ এম এ মালেক খান, ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমানে বিশে^র সাথে তাল মিলিয়ে চলতে হলে ইংরেজী শিক্ষার গুরুত্ব রয়েছে। ইংলিশ স্কুল হউক তবে বিজাতীয় কালচার যাতে গড়ে না উঠে এব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, আমাদের দেশীয় কালচারে যাতে ছাত্রছাত্রীরা গড়ে উঠে এব্যাপারে উদ্যোক্তাদের মনোযোগী হওয়ার জন্য উদাত্ত আহবান জানান। তিনি বলেন, যেকোন মূল্যে আমাদের দেশীয় কালচার ধরে রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট মুক্তিযুদ্ধা এম এ মালেক খান বলেন, স্বাধীনতা যুদ্ধে সঠিক ইতিহাস যাতে আমাদের বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীরা জানতে পারে এর জন্য সংশ্লিষ্ট সবাইকে সচেতনতার সহিত কাজ করতে হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com