সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

জগন্নাথপুরে কুখ্যাত ডাকাত সর্দার কদ্দুছ গ্রেফতার

জগন্নাথপুরে কুখ্যাত ডাকাত সর্দার কদ্দুছ গ্রেফতার

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আন্ত. জেলা ডাকাত সর্দার আবদুল কদ্দুছকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে ছাতক থানার হায়দরপুর গ্রামের তাহির উল্লার ছেলে। গ্রেফতারকৃত ডাকাতকে শুক্রবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার মধ্য রাতে জগন্নাথপুর থানা পুলিশ আবদুল কদ্দুছকে গ্রেফতার করেন। জানাযায়, বেশ কিছু দিন আগে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের যুগলনগর নামক স্থানে দিন দুপুরে গ্রামীন ফোনের কর্মচারীদের কাছ থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় ওই চক্র। এ সময় এক ডাকাতকে আটক করা হয়। এ ঘটনায় জগন্নাথপুর থানায় মামলা দায়ের হয়েছে। উক্ত মামলার আসামী আবদুল কদ্দুছকে গ্রেফতার করে ১৮ অক্টোবর শুক্রবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আবদুল কদ্দুছ শুধু ছিনতাইকারী নয়, সে আন্ত. জেলা ডাকাত দলের সর্দার।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com