সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় : যতদিন বাচঁবো মানুষের সেবা করে যাব .. মাওলানা ফয়েজ আহমদ

জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় : যতদিন বাচঁবো মানুষের সেবা করে যাব .. মাওলানা ফয়েজ আহমদ

স্টাফ রির্পোটার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে মাদীনাতুল খাইরী আল ইসলামীর চেয়ারম্যান ও ইক্বরা টিভির জনপ্রিয় ভাষ্যকার বিশিষ্ট সমাজসেবক শায়খ মাওলানা ফয়েজ আহমদ বলেছেন, মহান আল্লাহ পাক যতদিন বাচিঁয়ে রাখবেন ততদিন মসজিদ মাদ্রাসা, স্কুল, কলেজ নির্মাণ সহ মানুষের কল্যাণে কাজ করে যাবো।

রোববার দুপুরে পৌর শহরের হবিবপুর মাদীনাতুল উলুম মাদ্রাসা ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথা বলেন। সভায় আরো বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি মানব জমিন প্রতিনিধি শংকর রায় ও সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ সানোয়ার হাসান সুনু। এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেসক্লাব যুগ্ম সম্পাদক দৈনিক প্রথম আলো প্রতিনিধি অমিত দেব, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি হুমায়ূন কবির, দৈনিক শুভ প্রতিদিন প্রতিনিধি মোঃ শাহাজাহান মিয়া, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি রিয়াজ রহমান, এসএম ফরিদ, জুয়েল আহমদ প্রমূখ।

সভায় ইক্বরা টিভির জনপ্রিয় ভাষ্যকার শায়খ মাওলানা ফয়েজ আহমদ বাংলাদেশ ও বিশে^র বিভিন্ন দেশে মাদীনাতুল খাইরী আল ইসলামীর উদ্যেগে বিশাল কর্ম যজ্ঞের স্মৃতি চারণ করে বক্তব্যে বলেন, এই সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ সহ বিশে^র বিভিন্ন দেশে আমরা মানব কল্যাণ মূলক কাজ করে যাচ্ছি। তাই এসব কাজের ধারা অব্যাহত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এছাড়া পৃথক ভাবে সুরমা.টিভির উদ্যোগে মাদ্রাসা ভিত্তিক প্রতিযোগিতা ইসলামী আওয়াজ অনুষ্ঠানের উদ্বোধন করেন শায়খ মাওলানা ফয়েজ আহমদ। মাওলানা মুহাম্মদ এমদাদুল হকের সভাপতিত্বে ও হাফিজ সাকেব উল্লাহ শামীমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সৈয়দ সাহিদ আহমদ ও মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার প্রমূখ। এতে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com