বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা যুক্তরাজ্য প্রবাসী ফটিক মিয়ার কৃতিত্ব, পেলেন মর্যাদা পূর্ন সার্ভিস এওয়ার্ড জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয় শৃঙ্খলা ভঙ্গের কারনে জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম দল থেকে বহিস্কার শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে যা বললেন শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ শান্তিগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৩.৪৬%, জিপিএ-৫ মাত্র ১০ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

জগন্নাথপুরের ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান শিক্ষার যন্ত্রপাতি প্রদান

জগন্নাথপুরের ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান শিক্ষার যন্ত্রপাতি প্রদান

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান শিক্ষার যন্ত্রপাতি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষা বিনোয়োগ প্রকল্পের আওতায় জগন্নাথপুর উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান শিক্ষার সরঞ্জাম প্রদান করা হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মখলেছুর রহমান এর সভাপতিত্বে এতে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপার ভাইজার অরুপ রায়,পাটলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির উদ্দিন আহমদ, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাহের, শিক্ষক রাসেল আহমদ প্রমুখ সভা শেষে উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদোর হাতে বিজ্ঞান বিষয়ক যন্ত্রপাতি প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com