বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১২ ঘণ্টার প্যারোলে মুক্ত হয়ে স্বামীকে শেষ বিদায়ে দীপু মনি রাষ্ট্রপতি পদে ৩৫ বছর পর ভোট আজ গণশুনানি শেষে জগন্নাথপুরে ইউএনও কার্যালয়ের সামনে সংঘর্ষ, আহত ৪ শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান

জগন্নাথপুরে হামলায় ২ যুবক আহত

জগন্নাথপুরে হামলায় ২ যুবক আহত

স্টাফ রিপোর্টার ::  সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় ২ যুবক আহত হয়েছেন। উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাদিপুর ও তেলিকোনা গ্রামে পৃথক ঘটনা ঘটে।
জানাযায়, দীর্ঘদিন ধরে কাদিপুর গ্রামের আলী হোসেন ও শামীম আহমদের লোকজনের মধ্যে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জের ধরে ২৬ অক্টোবর শনিবার সন্ধ্যায় আলী হোসেন পক্ষের এবাদ আলীর লোকজনের অতর্কিত হামলায় শামীম আহমদ পক্ষের ধন মিয়া (২২) আহত হন।
এছাড়া রাত ১০ টার দিকে একই ইউনিয়নের তেলিকোনা গ্রামের এলাক মিয়ার হামলায় আবুল কাশেমের ছেলে মাসুম মিয়া (২০) আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও অপর আহত ধন মিয়াকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com