সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

জগন্নাথপুরে সমবায় দিবস পালিত

জগন্নাথপুরে সমবায় দিবস পালিত

স্টাফ রিপোর্টার ::  সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুরে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার দুপুরে উপজেলা সমবায় বিভাগের উদ্যেগে উপজেলা সদরে এক বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনয়াতনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপত্বিতে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, (ভারপ্রাপ্ত) বিজন কুমার দেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, উপজেলা যুবলীগ সহ সভাপতি সালেহ আহমদ, সমবায়ীদের পক্ষে মোঃ মোতাহির আলী, লিমা বেগম প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন, বাংলাদেশকে নিয়ে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখতেন সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে সমবায়ের মাধ্যমে গ্রামীন মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com