বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

রুমাল ঝাড়তেই সুগন্ধিতে ব্যবসায়ী অজ্ঞান

রুমাল ঝাড়তেই সুগন্ধিতে ব্যবসায়ী অজ্ঞান

জগন্নাথপুর নিউজ ডেস্ক:
বাসের সিটে বসা ভদ্রলোকের রুমাল ঝাড়তেই সুগন্ধিতে অজ্ঞান হয়ে পড়েছেন এক স্বর্ণ ব্যবসায়ী। এ সময় ব্যবসায়ীর নগদ টাকা,স্বর্ণের গয়না ও একটি মোবাইল খোয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নাটোরের বড়াইগ্রামে কুষ্টিয়াগামী রাজকীয় ট্রাভেলসে আহম্মেদপুর বাসস্ট্যান্ডের পরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী লিটন কুমার বিশ্বাস উপজেলার নগর ইউনিয়নের শ্রী নিরাপদ বিশ্বাসের ছেলে ও চাঁদপুর বাজারের মেসার্স মা-বাবা জুয়েলার্সের স্বত্বাধিকারী। ভুক্তভোগীর স্বজনরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় লিটন কুমার নাটোর থেকে সোয়া পাঁচ ভরি ওজনের স্বর্ণের গয়না কিনে নগদ টাকাসহ কুষ্টিয়াগামী রাজকীয় ট্রাভেলসে বাড়ি ফিরছিলেন। আহম্মেদপুর বাসস্ট্যান্ড পার হওয়ার পর পাশের আসনে বসা ব্যক্তি তার নাকের সামনে একটি রুমাল নিয়ে দুই তিনবার ঝাঁকি দেয়। এ সময় তিনি সুগন্ধি অনুভব করার পর থেকে অচেতন হয়ে পড়েন। পরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারো মাইল এলাকায় বাসের হেলপার তাকে অজ্ঞান অবস্থায় রাস্তায় ফেলে রেখে চলে গেলে পথচারীরা তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
রাতে খবর পেয়ে স্বজনরা সেখান থেকে তাকে বাড়িতে নিয়ে আসেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com