মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ২০টি ফলজ গাছ কেটে ফেলেছে দুস্কৃতিকারীরা। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর এলাকার মমিনপুর হাওরে অবস্থিত সাবেক জগন্নাথপুর বাজার সেক্রেটারি দিলোয়ার হোসেনের বাগান বাড়িতে।
বুধবার বিকেলে সাবেক সেক্রেটারি দিলোয়ার হোসেনের ভাই দুদু মিয়া জানান, জয়তুন, সেগুন, কাট বাদাম, পিয়ারা, ছলিতা সহ বিভিন্ন ধরণের ২০ টি গাছ কেটে ফেলে গেছে দুস্কৃতিকারীরা। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাড়িতে কেউ না থাকার সুযোগে দুস্কৃতিকারীরা মূল্যবান গাছগুলো কেটে দিয়েছে। এর আগেও এ ধরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।
Leave a Reply