সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুর সিলেটে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সম্পন্ন শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারী জিতু মিয়ার অবসরজনিত  বিদায় সংবর্ধনা শান্তিগঞ্জে স্কুলের আঙিনায় রোপণ করা ১২টি চারা নষ্ট, থানায় প্রধান শিক্ষকের অভিযোগ

১১ নভেম্বরের জেএসসি-জেডিসি পরীক্ষাও স্থগিত

১১ নভেম্বরের জেএসসি-জেডিসি পরীক্ষাও স্থগিত

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে আগামী সোমবারের অনুষ্ঠিতব্য জেএসসির বিজ্ঞান ও জেডিসির ইংরেজি পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক  এ তথ্য নিশ্চিতে করেছেন।

পরীক্ষার পরিবর্তীত তারিখ পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে আজকের (শনিবার) গণিত পরীক্ষাও স্থগিত করা হয়।
অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ প্রভাবে উপকূলসহ বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। উত্তাল হয়ে উঠেছে সাগর। সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আজ শনিবার সন্ধ্যার পর বাংলাদেশ ও ভারতের উপকূলে আঘাত হানতে পারে।

মোংলা ও পায়রা বন্দরে দেয়া হয়েছে ১০ নম্বর মহাবিপদ সংকেত। এছাড়া খুলনা ও বরিশালের ৯ জেলায় দেখানো হয়েছে ১০ নম্বর মহা বিপদ সংকেত। ঘূর্ণিঝড়ের সঙ্গে ৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানায় আবহাওয়া অধিদফতর।

এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বন্ধ রয়েছে পণ্য খালাস। উজানে সরে যেতে নির্দেশ দেয়া হয়েছে লাইটারেজ জাহাজগুলোকে।

সেন্টমার্টিনে আটকা পড়েছেন অনেক পর্যটক। একই অবস্থা কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরের। মাছ ধরার বোট, ট্রলার ও লাইটারেজ জাহাজ রাখা হয়েছে নোঙর করে। নৌযান চলাচল বন্ধ থাকায়, সেন্টমার্টিনে আটকা পড়েছে কয়েকশ’ পর্যটক।

উপকূলের মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে চলছে মাইকিং। প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল দল ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com