মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‌্যালি

জগন্নাথপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‌্যালি

স্টাফ রিপোর্টার ::  সুনামগঞ্জের জগন্নাথপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে মোবারক র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
১০ নভেম্বর রোববার খলিফায়ে হোসেনপুরী পীর আজিম শাহ আল চিশতি এর উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মোবারক র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বৃষ্টিতে ভিজে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন অঞ্চল ও দেশের বিভিন্ন স্থান থেকে আসা কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলিম ছাত্র-জনতা এবং আজিম শাহ আল চিশতির ভক্তবৃন্দগণ অংশ গ্রহন করেন।
পরে স্থানীয় ইকড়ছই হারুনুর রশীদ হিরন মিয়া স্টেডিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পীর আজিম শাহ আল চিশতি এর সভাপতিত্বে এবং ছাত্রনেতা আবদুল্লাহ আল মাসুদ ও মইনুল হাসানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক শিক্ষানুরাগী লুৎফুর রহমান, মাওলানা মহি উদ্দিন মিছবাহ, মাওলানা বশির আহমদ, মাওলানা নজরুল ইসলাম প্রমূখ।
এ সময় জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, বিএনপি নেতা আবুল হোসেন, জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, সাংবাদিক মোঃ শাহজাহান, আলী জহুর, হাফিজ আনোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য আহমদ আলী, ছাত্রনেতা রবিউল ইসলাম ভূইয়া, রিয়াদ আহমদ সহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো জনতা উপস্থিত ছিলেন। পরে শিরণি বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com