বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
১২ ঘণ্টার প্যারোলে মুক্ত হয়ে স্বামীকে শেষ বিদায়ে দীপু মনি রাষ্ট্রপতি পদে ৩৫ বছর পর ভোট আজ গণশুনানি শেষে জগন্নাথপুরে ইউএনও কার্যালয়ের সামনে সংঘর্ষ, আহত ৪ শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা

জগন্নাথপুরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জগন্নাথপুরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা যুবলীগের আয়োজনে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুর দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিনের সভাপতি ও সাধারন সম্পাদক আবুল হোসেন লালনের পরিচালনায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদত ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা যুবলীগের সহসভাপতি মাহবুবুর রহমান ভুইয়া এম, ফজরুল ইসলাম, সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর গিয়াস উদ্দিন, আবু তাহের রুহান, এমদাদ হোসেন, জুবেন খান, বকুল গোপ,উপজেলা যুবলীগ নেতা আব্দুর বারিক, দিলদার মিয়া, মহিউদ্দিন, রমজান আলী ছানা, কবির মিয়া, জাহাঙ্গীর খান, ফারুক কামালী উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভুঁইয়া, নজরুল ইসলাম খোকন, মহিবুর রহমান লিটু, ইউনিয়ন যুবলীগ নেতা আখলাকুর রহমান, আব্দুল আহাদ দোলন, মুহিবুর রহমান, আবুল কালাম, আব্দুল আহাদ, রেজাউল করিম রেজা, লিলু মিয়া, কামরুল বক্স,আব্দুল কাইয়ুম, রুনু মিয়া, রায়হান কামালী, রাজিব তালুকদার, সুজাত মিয়া, মনসুর কোরেশী, রিজু সুলতান, জাকির হোসেন, মিলাদ মিয়া, সালেহ তালুকদার, শের আলী, ছাদিকুর রহমান প্রমুখ।

পরে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com