বুধবার, ১৭ Jun ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুরে ৮ দিন ধরে মাদ্রাসার নৈশ প্রহরী নিখোঁজ

জগন্নাথপুরে ৮ দিন ধরে মাদ্রাসার নৈশ প্রহরী নিখোঁজ

GE DIGITAL CAMERA

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে দীর্ঘ ৮ দিন ধরে এক মাদ্রাসার নৈশ প্রহরী নিখোঁজ রয়েছেন। এ নিয়ে তার পরিবারের মধ্যে উদ্বেগ আতঙ্ক বিরাজ করছে। নিখোঁজ নৈশ প্রহরীর নাম আকিল হোসেন (২৭)। তিনি জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে ও স্থানীয় হবিবপুর ফাজিল মাদ্রাসার নৈশ প্রহরী।

জানাযায়, নৈশ প্রহরী আকিল হোসেন মাদ্রাসার একটি কক্ষে রাত্রীযাপন করে দায়িত্ব পালন করতেন। তাঁর সাথে একই কক্ষে মাদ্রাসার দপ্তরি আজিজুর রহমান থাকতেন। হঠাৎ করে গত ১৩ নভেম্বর রাতে নৈশ প্রহরী আকিল হোসেন নিখোঁজ হয়ে যান। এরপর থেকে দীর্ঘ ৮ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তাঁকে খোঁজে না পাওয়ায় পরিবারের মধ্যে উদ্বেগ আতঙ্ক দেখা দিয়েছে। এ ঘটনায় মাদ্রাসার পক্ষ থেকে জগন্নাথপুর থানায় জিডি করা হয়েছে। এদিকে-২০ নভেম্বর বুধবার পর্যন্ত নৈশ প্রহরী আকিল হোসেনকে খোঁজে না পাওয়ায় তাঁর পরিবারের লোকজনের মধ্যে অজানা আতঙ্ক বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com