বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
১২ ঘণ্টার প্যারোলে মুক্ত হয়ে স্বামীকে শেষ বিদায়ে দীপু মনি রাষ্ট্রপতি পদে ৩৫ বছর পর ভোট আজ গণশুনানি শেষে জগন্নাথপুরে ইউএনও কার্যালয়ের সামনে সংঘর্ষ, আহত ৪ শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা

জগন্নাথপুরে বাজার মনিটরিং করলেন পুলিশের এএসপি

জগন্নাথপুরে বাজার মনিটরিং করলেন পুলিশের এএসপি

স্টাফ রিপোর্টার :: আজ বুধবার জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথপুর বাজারে ফলবাজার ও সবজি বাজার মনিটরিং করেছেন সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহমুদুল হাসান চৌধুরী। পরির্দশকালে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহনীয় পর্যায়ে রাখার জন্য দোকানদারকে নির্দেশ দেন তিনি। এছাড়াও ফলবাজার পরির্দশন করে দাম যাছাই বাছাই করেন। পরির্দশকালে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, ওসি(তদন্ত) নব গোপাল দাস, এসআই আতিক, জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিনসহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন প্রমুখ।

সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহমুদুল হাসান চৌধুরী জানান, লবণের গুজব রোধে আর পেঁয়াজের দাম নিয়ন্ত্রন রাখার পাশাপাশি আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম মনিটরিং করছি। পরির্দশকালে পেঁয়াজ ১২০ টাকা কেজি ধরে বিক্রি হয়েছে। তবে আমরা বাজারে আসের পূর্বে ১৩০ টাকা কেজি করে বিক্রি হয়েছে পেঁয়াজ। তিনি বলেন, বাজার নিয়ন্ত্রনে রাখতে পুলিশ নিয়মিত মাঠে থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com