বুধবার, ১৭ Jun ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুরে বড় পীরের স্বরণে মিলাদ মাহফিল

জগন্নাথপুরে বড় পীরের স্বরণে মিলাদ মাহফিল

GE DIGITAL CAMERA

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বড় পীর হযরত আবদুল কাদির জিলানী (র.) এর স্বরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ নভেম্বর বৃহস্পতিবার জগন্নাথপুর সদর বাজারের মাদ্রাসা পয়েন্টে খানকায়ে সুফি সংঘ দরবার শরীফে মিলাদ মাহফিল উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে সুফি সাধকগণ অংশ গ্রহন করেন। এতে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক, সাহিত্যিক, কবি আশরাফ মাহমুদ হাই বখশী আল কাদরী (মাঃ জিঃ আঃ)। সভায় বড় পীরের আধ্যাত্মিক জীবন সাধনার বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং আল্লাহ ও রাসুল (সা.) এঁর আদর্শ অনুকরণে মানুষকে উদ্বুব্ধ করা হয়। এতে রাসুল (সা.) এঁর জীবনাদর্শ মানুষের বাস্তব জীবনে প্রতিফলিত করতে সুফি সাধকগণের ভূমিকা ইতিবাচক বলে উল্লেখ করা হয়।
সভায় দরবারের পীর কবি আশরাফ মাহমুদ তাঁর ভক্তদের উদ্দেশ্যে বলেন, দুনিয়ার আপদ-বিপদে নিরাশ না হয়ে আল্লাহর রুজ্জুকে শক্ত করে আকড়িয়ে ধরার নির্দেশ দেন এবং পীরের পথ ও মতকে সর্বাধিক গুরুত্ব দেয়ার নির্দেশ প্রদান করেন। আল্লাহ পাকের নৈকট্য ও রাসুল (সা.) এঁর মহব্বত পেতে পীরের আদর্শ অনুস্বরণ করার জন্য তিনি ভক্তদের প্রতি আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com