বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
১২ ঘণ্টার প্যারোলে মুক্ত হয়ে স্বামীকে শেষ বিদায়ে দীপু মনি রাষ্ট্রপতি পদে ৩৫ বছর পর ভোট আজ গণশুনানি শেষে জগন্নাথপুরে ইউএনও কার্যালয়ের সামনে সংঘর্ষ, আহত ৪ শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা

এম এ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা ২৯ নভেম্বর

এম এ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা ২৯ নভেম্বর

স্টাফ রিপোর্টার :: পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান প্রবর্তিত দক্ষিণ সুনামগঞ্জের ডুংরিয়া ঐতিহ্যবাহী এম এ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা আগামী ২৯ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে। প্রতিবছরের ন্যায় এবারও ডুংরিয়া উত্তরণ ক্লাব ও ডুংরিয়া হাইস্কুল এ্যান্ড কলেজের ব্যবস্থাপণায় বৃত্তি সফল করতে সকল প্রকার প্রস্তুতি নেওয়া হয়েছে। এম এ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষায় জেলার দক্ষিণ সুনামগঞ্জ, জগন্নাথপুর ও সুনামগঞ্জ সদরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া বাজাররের শাহ রাইয়ান স্টোর, শান্তিগঞ্জ বাজার আদর্শ লাইব্রেরী, নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ সদর উপজেলার পাঞ্জেরি লাইব্রেরী, জগন্নাথপুর উপজেলার আব্দুল খালিক সরকারী প্রাথমিক বিদ্যালয়, পম্পা  ডিজিটাল স্টোডিও থেকে আবেদনপত্র সংগ্রহ করে ২৩ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে।

এব্যাপারে ডুংরিয়া উত্তরণ ক্লাবের সভাপতি মনিরুজ্জামান সুজন বলেন  আমাদের ব্যবস্থাপনার কোন ঘাটতি নেই। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই আমরা বৃত্তি পরীক্ষা সম্পন্ন করবো। শিক্ষার্থীরা যাতে সুন্দর সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা দিতে পারে আমরা সকল ব্যবস্থা গ্রহণ  করছি। তিনি জানান, মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এদিন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com