বুধবার, ১৭ Jun ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুর পৌরসভার মেয়র আবদুল মনাফের রোগমুক্তি কামনা

জগন্নাথপুর পৌরসভার মেয়র আবদুল মনাফের রোগমুক্তি কামনা

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার জন-নন্দিত মেয়র আলহাজ¦ আবদুল মনাফ অসুস্থ হয়ে ঢাকার স্কয়ার হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ১১ নভেম্বর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটের একটি হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে ঢাকার স্কয়ার হাসপাতালে রেফার করা হয়।
সর্বশেষ ২৬ নভেম্বর মঙ্গলবার জানাযায়, মেয়র আবদুল মনাফের অবস্থার প্রায় ৭৫ ভাগ উন্নতি হয়েছে। টানা ১৫ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত মেয়র আবদুল মনাফ পুরোপুরি সুস্থ না হওয়ায় জগন্নাথপুর পৌরবাসীর মধ্যে অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ে। অবশেষে অবস্থার উন্নতি হওয়ায় জনমনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
এদিকে-মেয়র আবদুল মনাফের আশু সুস্থতা কামনা করে সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন পৌর কাউন্সিলর তাজিবুর রহমান ও মেয়র আবদুল মনাফের পরিবার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com