বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
১২ ঘণ্টার প্যারোলে মুক্ত হয়ে স্বামীকে শেষ বিদায়ে দীপু মনি রাষ্ট্রপতি পদে ৩৫ বছর পর ভোট আজ গণশুনানি শেষে জগন্নাথপুরে ইউএনও কার্যালয়ের সামনে সংঘর্ষ, আহত ৪ শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা

জগন্নাথপুরে একটি ফাষ্টফুডের দোকানে ২০ হাজার টাকা জরিমানা : ৩৫ ড্রাম খেজুরের রস জব্দ

জগন্নাথপুরে একটি ফাষ্টফুডের দোকানে ২০ হাজার টাকা জরিমানা : ৩৫ ড্রাম খেজুরের রস জব্দ

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে পঁচা পাটিসাপটা রাখার দায়ে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে করা হয়। অভিযানকালে শহরের রিফাত নামে একটি ফাষ্টফুডের দোকানে পঁচা বাসি পাটিসাপটা পরিবেশন করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের শহরের ইকড়ছই এলাকায় হাবিব ট্রেডার্স থেকে ভেজাল সন্দেহে খেজুরের রসের ৩৫টি ড্রাম জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম জানান, পঁচা খাদ্য দ্রব্য পরিবেশ করায় জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া ভেজাল সন্দেহে খেজুরের রসের ড্রাম জব্দ করা হয়। পরীক্ষা নিরীক্ষার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com