বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
১২ ঘণ্টার প্যারোলে মুক্ত হয়ে স্বামীকে শেষ বিদায়ে দীপু মনি রাষ্ট্রপতি পদে ৩৫ বছর পর ভোট আজ গণশুনানি শেষে জগন্নাথপুরে ইউএনও কার্যালয়ের সামনে সংঘর্ষ, আহত ৪ শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা

জগন্নাথপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান হিরন মিয়ার মৃত্যু বার্ষিকীতে শোকার্ত জনতার ঢল

জগন্নাথপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান হিরন মিয়ার মৃত্যু বার্ষিকীতে শোকার্ত জনতার ঢল

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান, ৪ বারের সফল ইউপি চেয়ারম্যান, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক গণমানুষের প্রিয় নেতা প্রয়াত হারুনুর রশীদ হিরন মিয়ার ১৯ তম মৃত্যু বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। ২ ডিসেম্বর সোমবার হিরন মিয়ার মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে হারুনুর রশীদ হিরন মিয়া স্মৃতি সংসদের উদ্যোগে হিরন মিয়ার কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পন, দোয়া মাহফিল, শিরণি বিতরণ ও স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী সুফি মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব।
হারুনুর রশীদ হিরন মিয়া স্মৃতি সংসদের সভাপতি ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়ার সভাপতিত্বে এবং স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শশী কান্ত গোপের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্যের লীডস আওয়ামীলীগের সহ-সভাপতি আকমল খান, সাধারণ সম্পাদক ইয়াওর মিয়া, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, আবদুল মালিক, আওয়ামীলীগ নেতা শাহিদুল ইসলাম বকুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক ও সাবেক পৌর কমিশনার লুৎফুর রহমান, ধর্ম সম্পাদক কুতুব উদ্দিন, কৃষি সম্পাদক ও বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, সাবেক পৌর কমিশনার মুকুল ভট্রাচার্য্য, উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, আওয়ামীলীগ নেতা নুরুল হক, পৌর আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক হীরা মোহন দেব, সাংবাদিক আবদুল হাই, উপজেলার কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, যুবলীগ নেতা আবদুস সালাম, আবদুল মতিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সহ-সভাপতি কল্যাণ কান্তি রায় সানি প্রমূখ। জগন্নাথপুর পৌরবাসীর শ্রদ্ধাভাজন ব্যক্তি প্রিয় নেতা মরহুম হারুনুর রশীদ হিরন মিয়ার স্বরণে অনুষ্ঠিত সভায় দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার শোকার্ত জনতার ঢল নামে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com