বুধবার, ১৭ Jun ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুরে ডাকাত আতঙ্ক:: র্নিঘুম রাত কাটাচ্ছেন এলাকাবাসী

জগন্নাথপুরে ডাকাত আতঙ্ক:: র্নিঘুম রাত কাটাচ্ছেন এলাকাবাসী

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরের মীরপুর ইউনিয়নের শেষ সীমান্তবর্তী এলাকায় ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামবাসির মধ্যে।
শনিবার রাত ১০ টার দিকে গ্রামে ডাকাত ঢুকবে এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে লোকজন দলবদ্ধ হয়ে গ্রামে গ্রামে পাহারা দিচ্ছে। কেউ কেউ লাঠিসোটা নিয়ে পাহারা দিচ্ছেন। র্নিঘুম রাত কাটাচ্ছেন এলাকাবাসী।

এলাকাবাসি জানান, জগন্নাথপুর থানা পুলিশের পক্ষে থেকে রাতে জানানো হয়, সিলেটের বিশ্বনাথ এলাকা থেকে কুখ্যাত ডাকাত মক্ররম এর নেতৃত্বে একদল ডাকাত জগন্নাথপুরের মিরপুর ইউনিয়নে প্রবেশ করতে পারে। এজন্য সবাইকে সর্তক থাকার জন্য বলা হয়েছে। এই খবরে বিশ্বনাথের পাশ্ববর্তী জগন্নাথপুরের মিরপুর ইউনিয়নের লোকজনের মধ্যে ডাকাত আতঙ্ক দেখা দেয়। এরমধ্যে বিশ্বনাথের নিকটবর্তী মিরপুরের
শ্রীরামসী, লহরি, লামা টুকেরবাজারসহ ইউনিয়নের অধিকাংশ গ্রামে স্থানীয় লোকজন পাহাড়া বসিয়েছেন।
রোববার শ্রীরামসী গ্রামের বাসিন্দা স্থানীয় ওর্য়াডের ইউপি সদস্য মাহবুব হোসেন জানান, থানা পুলিশের পক্ষে জানানো হয়, মিরপুর ইউনিয়নে ডাকাত প্রবেশ করতে পারে বলে সর্তক করা হয়। আমাদের গ্রামের পাশেই বিশ্বনাথ।তাই গ্রামের সকল প্রবেশ পথে এলাকার যুবকসহ স্থানীয়রা পাহারা দিয়ে যাচ্ছেন।
মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন বলেন, জগন্নাথপুর থানার ওসি শনিবার রাত 10টার দিকে জানান, বিশ্বনাথ এলাকা থেকে ডাকাত সর্দার মক্ররম মিরপুর ইউনিয়নে প্রবেশ করতে পারে। এই খবর পেয়ে আমাদের ইউনিয়নের প্রত্যেক ওর্য়াডের জনপ্রতিনিধি, গ্রাম পুলিশসহ এলাকার লোকজন গ্রামে গ্রামে পাহারা দিচ্ছেন।
রোববার জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী  জানান, আমাদের কাছে তথ্য আছে বিশ্বনাথ এলাকা থেকে মিরপুর ইউনিয়নে ডাকাত দল প্রবেশ করতে পারে। বিশ্বনাথ ও ওসমানী নগরে ডাকাতের ব্যাপারে সর্তক থাকার জন্য মাইকিং করা হয়েছে। আমরাও এলাকাবাসীকে সর্তক থাকার জন্য বলেছি। পুলিশ পাহাররাও জোরদার করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com