বুধবার, ১৭ Jun ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

আগামী ১০ বছর পর বাংলাদেশ লন্ডন আমেরিকার মতো হবে – জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান

আগামী ১০ বছর পর বাংলাদেশ লন্ডন আমেরিকার মতো হবে – জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান

GE DIGITAL CAMERA

স্টাফ রিপোর্টার :: পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, আগামী ১০ বছর পর বাংলাদেশ লন্ডন আমেরিকার মতো হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের চেহারা পাল্টে গেছে। দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়নের জোয়ার বইছে। দেশে খাদ্যের কোন অভাব নেই। ঘরেঘরে বিদ্যুৎ পৌছে দেয়া হয়েছে। তিনি বলেন, আওয়ামীলীগ আগেও শক্তিশালী সংগঠন ছিল, এখনো আছে। তবে কিছু লোক আছে যারা মুখে বলে আওয়ামীলীগ অন্তরে করে ষড়যন্ত্র। এরা মুস্তাকের অনুসারী। তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। মন্ত্রী আরো বলেন, অতীতে ২ মিলিটারি শাসক জোর করে ক্ষমতা দখল করে অবৈধ ভাবে দেশ শাসন করেছিল। খালেদা জিয়ার আমলে দেশে নৈরাজ্য ছিল। পরে তত্বাবধায়ক সরকারও অন্যায় ভাবে ক্ষমতায় ছিল। বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকারের আমলে মানুষের ভাগ্যের উন্নয়ন হচ্ছে।
রোববার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজারে কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, অ্যাডভোকেট শফিকুল আলম, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সাবেক সভাপতি নুরুল ইসলাম, কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিক্ষাবিদ সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল মালিক, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম প্রমূখ।
কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান ও লিলু মিয়া যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুজিবুর রহমান এবং গীতাপাঠ করেন রাদেশ দেবনাথ ও শোক প্রস্তাব পেশ করেন জিতেন্দ্র দাস। এ সময় সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, কলকলিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হাসিম প্রমুখ উপস্থিত ছিলেন। সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। তবে সম্মেলন হলেও কমিটি ঘোষণা হয়নি। এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু বলেন আগামী সপ্তাহের মধ্যে কমিটি ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com