বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা

জগন্নাথপুরে সরকারি মডেল মসজিদ নির্মাণ কাজের শুরুতেই অনিয়ম

জগন্নাথপুরে সরকারি মডেল মসজিদ নির্মাণ কাজের শুরুতেই অনিয়ম

GE DIGITAL CAMERA

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি মডেল জামে মসজিদের নির্মাণ কাজের শুরুতেই অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
জানাযায়, জগন্নাথপুর উপজেলা পরিষদ এলাকায় গত এপ্রিল মাস থেকে উপজেলা মডেল মসজিদের কাজ শুরু হয়। গণপূর্ত বিভাগের অধীনে ১১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে মডেল মসজিদের কাজ পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান স্টার লাইট সার্ভিস। প্রথমে মসজিদ নির্মাণের স্থানে মাটির নিচে ৫০ ফুট লম্বা ১৭০টি পাকা পিলার ঢুকিয়ে ফাইলিং করার কাজ চলছে। ফাইলিং কাজ শেষ হলে নির্মাণ কাজ শুরু হবে। তবে ফাইলিং কাজেই অনিয়মের অভিযোগ উঠেছে।
সরজমিনে দেখা যায়, ফাইলিং করা পিলার মাটির নিচে ঢুকিয়ে অবশিষ্ট ৫ থেকে ১০ ফুট উপরে থাকছে। উপরে থাকা এসব অবশিষ্ট অংশ ভেঙে ফেলা হচ্ছে। যেখানে ৫০ ফুট ফাইলিং করার কথা, সেখানে ৪০ থেকে ৪৫ ফুট করা হচ্ছে। এব্যাপারে প্রজেক্টের নিজস্ব প্রকৌশলী নৃপেন দাসের সাথে আলাপ হলে তিনি জানান, নিচে থাকা মাটি শক্ত হওয়ায় পুরো পিলার ঢুকানো যাচ্ছে না। যে কারণে অবশিষ্ট অংশ ভেঙে ফেলা হচ্ছে। এখানে ৩৫ থেকে ৪০ ফুট পিলার ফাইলিং করা উচিত ছিল। তবে শক্ত মাটির করানে ফাইল গুলো নিচে নামছে না। অন্য দিকে নি¤œ মানের নির্মাণ সামগ্রী ব্যবহার, বালির সাথে মাটি ও ময়লা যুক্ত পাথর না ধুয়ে ব্যবহার করা হচ্ছে বলে অনেকে অভিযোগ করেছেন।
উপজেলা নাগরিক অধিকার ফোরামের যুগ্ম আহবায়ক ঠিকাদার নূরুল হক বলেন, আল্লাহর ঘর মসজিদের নির্মাণ কাজে কোনো অনিয়ম ও দুনীর্তি গ্রহণযোগ্য হতে পারে না।
এলাকাবাসীর দাবি বিশাল বরাদ্দের এই মডেল মসজিদটি যাতে প্রাক্কলন অনুযায়ী উন্নতমানের নির্মাণ সামগ্রী দিয়ে করা হয়। কাজ যেন টেকসই, মজবুত ও সুন্দর হয় এটাই এলাকাবাসীর প্রাণের দাবি।
এব্যাপারে সুনামগঞ্জ গনপূর্ত বিভাগের প্রকৌশলী এনামুল হকের সাথে আলাপ হলে তিনি মসজিদের নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ অস্বীকার করে যুগান্তরকে বলেন, আমরা সবসময় কাজের তদারকি করছি। এখানে অনিয়মের কোনো সুযোগ নেই। তবে তিনি বলেন অধিকাংশ ফাইলই ৫০ ফুট মাটির নিচে দেওয়া হয়েছে। কয়েকটি ফাইল মাটি শক্ত থাকায় ২-৩ ফুট করে ভেঙে ফেলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com