সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ জানাজা নামাজে হাজার হাজার মানুষের ঢল,চিরনিদ্রায় শায়িত বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ ইসলামী আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা কমিটি গঠন, সভাপতি ইলিয়াস সম্পাদক মামুন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সোহেল আহমদ উজানীগাঁও গ্রামে মতবিনিময় সভা করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শিপন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন; এমপি কয়ছর আহমদ কাল মাদরাসা মাঠে  জানাযা  জগন্নাথপুরের বিশিষ্ট আলেমেদ্বীন  মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু 

সৌদিতে নির্যাতিতা জগন্নাথপুরের কিশোরীকে দেশে ফেরাতে পরিকল্পনামন্ত্রীর ডিও লেটার

সৌদিতে নির্যাতিতা জগন্নাথপুরের কিশোরীকে দেশে ফেরাতে পরিকল্পনামন্ত্রীর ডিও লেটার

স্টাফ রিপোর্টার :: সৌদি আবর থেকে সুনামগঞ্জের জগন্নাথপুরের সেই কিশোরী মেয়েকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এর মধ্যে স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মেয়েটিকে দেশে ফিরিয়ে আনার জন্য ডিও লেটার দিয়েছেন।

আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী  জানান, সৌদি আরবে জগন্নাধপুরের এক কিশোরী মেয়েকে আটকে রেখে নির্যাতনের সংবাদ গণমাধ‌্যমে প্রকাশিত হওয়ার পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে আমাদের সঙ্গে ওই মেয়ের বিষয়ে খোঁজ খবর নেওয়া হয়েছে।

তিনি বলেন, নির্যাতনের শিকার মেয়েটিকে দেশে ফিরিয়ে আনতে আমাদের মাননীয় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান স্যার গতকাল ডিও লেটার দিয়েছেন। আমরা মেয়েটিকে ফিরিয়ে আনার জন‌্য চেষ্ঠা করছি।

প্রসঙ্গত, জগন্নাথপুর পৌরসভার আওতাধীন বাড়ি জগন্নাথপুর এলাকার বাসিন্দা জগলু মিয়ার কিশোরী মেয়ে ফারহানা বেগমকে একই এলাকার তারিফ উল্লার ছেলে স্থানীয় দালাল লিলু মিয়ার প্ররোচণায় সৌদি আরবে পাঠানো হয়। সেখানে কিশোরীকে আটককে রেখে অমানবিক নির্যাতন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com