মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে যা বললেন শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ শান্তিগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৩.৪৬%, জিপিএ-৫ মাত্র ১০ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি: নাহিদ শান্তিগঞ্জে জামায়াত-শিবিরের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ শান্তিগঞ্জে ফেসবুকে ভুয়া আইডি খুলে মানহানির অভিযোগ, থানায় জিডি শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

সৌদি আরবে নির্যাতিতা জগন্নাথপুরের কিশোরীকে দেশে ফিরিয়ে আনতে পরিকল্পনা মন্ত্রীরে ডিও লেটার

সৌদি আরবে নির্যাতিতা জগন্নাথপুরের কিশোরীকে দেশে ফিরিয়ে আনতে পরিকল্পনা মন্ত্রীরে ডিও লেটার

স্টাফ রিপোর্টার ::  সৌদি আবর থেকে সুনামগঞ্জের জগন্নাথপুরের নির্যাতিতা সেই কিশোরী মেয়েকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মেয়েটিকে দেশে ফিরিয়ে আনার জন্য ডিও লেটার দিয়েছেন।

বুধবার বিকেল  ৫ টার দিকে জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী  জানান, সৌদি আরবে জগন্নাধপুরের এক কিশোরী মেয়েকে আটকে রেখে অমানুষিক  নির্যাতনের সংবাদ দৈনিক যুগান্তর সহ বিভিন্ন গণমাধ‌্যমে প্রকাশিত হওয়ার পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়  পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে আমাদের সঙ্গে ওই মেয়ের বিষয়ে খোঁজ খবর নেওয়া হয়েছে।

তিনি বলেন, নির্যাতনের শিকার মেয়েটিকে দেশে ফিরিয়ে আনতে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান মহোদয় মঙ্গলবার  ডিও লেটার দিয়েছেন। আমরা মেয়েটিকে ফিরিয়ে আনার জন‌্য চেষ্ঠা করছি।

উল্লেখ্য, জগন্নাথপুর পৌরসভার জগন্নাথপুর সদর এলাকার বাসিন্দা জগলু মিয়ার কিশোরী মেয়ে ফারহানা বেগমকে একই এলাকার তারিফ উল্লার ছেলে স্থানীয় দালাল লিলু মিয়ার প্ররোচণায় সৌদি আরবে পাঠানো হয়। সেখানে কিশোরীকে আটকে রেখে অমানুষিক নির্যাতন করা হয়। গত ৯ ডিসেম্বর দৈনিক যুগান্তর পত্রিকা সহ  বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত রির্পোট প্রকাশিত হলে কর্তৃপক্ষের টনক নড়ে।

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com