বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
১২ ঘণ্টার প্যারোলে মুক্ত হয়ে স্বামীকে শেষ বিদায়ে দীপু মনি রাষ্ট্রপতি পদে ৩৫ বছর পর ভোট আজ গণশুনানি শেষে জগন্নাথপুরে ইউএনও কার্যালয়ের সামনে সংঘর্ষ, আহত ৪ শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত সহ ২ আসামী গ্রেফতার

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত সহ ২ আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত সহ ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্র জানায়, ১২ ডিসেম্বর বৃহস্পতিবার জগন্নাথপুর থানা পুলিশ উপজেলার আলমপুর গ্রামের চাঞ্চল্যকর বন্দুকযুদ্ধে মাদ্রাসা ছাত্র শাব্বির হত্যা মামলার সন্দেহভাজন আসামী সমছু মিয়াকে গ্রেফতার করেছে। সে তাজপুর গ্রামের মৃত তাজ উল্লার ছেলে।
এছাড়া-পৃথক অভিযানে আরেকটি মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী ফুল মিয়াকে গ্রেফতার করা হয়। সে উপজেলার ইসমাইলচক গ্রামের রাশিদ উল্লার ছেলে। জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান জানান, আসামী সমছু মিয়াকে জালালপুর গ্রাম থেকে ও এএসআই শাহিন চৌধুরী জানান আসামী ফুল মিয়াকে দিরাই থানার নাচনী গ্রামের হাওর থেকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com