বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
১২ ঘণ্টার প্যারোলে মুক্ত হয়ে স্বামীকে শেষ বিদায়ে দীপু মনি রাষ্ট্রপতি পদে ৩৫ বছর পর ভোট আজ গণশুনানি শেষে জগন্নাথপুরে ইউএনও কার্যালয়ের সামনে সংঘর্ষ, আহত ৪ শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা

জগন্নাথপুরে সংঘর্ষে খেলাফত মজলিস সেক্রেটারি সহ আহত ৪

জগন্নাথপুরে সংঘর্ষে খেলাফত মজলিস সেক্রেটারি সহ আহত ৪

GE DIGITAL CAMERA

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি সহ ৪ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার কলকলিয়া ইউনিয়নের গলাখাল গ্রামে। আহতরা হলেন জগন্নাথপুর উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি সাইফুর রহমান সাজাওয়ার (৩২), তাঁর মা রোকিয়া বেগম (৫৫) ও অপর পক্ষে সাবিনা বেগম (২২) ও হায়দার খান (১৫)।
জানাযায়, পূর্ব বিরোধের জের ধরে ১৬ ডিসেম্বর সোমবার গলাখাল গ্রামের বাসিন্দা উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি সাইফুর রহমান সাজাওয়ার ও নুর আলী খানের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৪ জন আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে আহত খেলাফত মজলিসের সেক্রটারি সাইফুর রহমান সাজাওয়ার বলেন, পূর্ব বিরোধের কারণে প্রতিপক্ষের লোকজন আমার উপর অতর্কিত সন্ত্রাসী হামলা করেছে। আমাকে বাঁচাতে গিয়ে আমার বৃদ্ধ মাতা আহত হয়েছন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com