বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা

জগন্নাথপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন

জগন্নাথপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন

 

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে ১৮ ডিসেম্বর বুধবার দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান, বিশেষ অথিতির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলার মিরপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়া, যুক্তরাজ্য মিডল্যান্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আকমল খান, জগন্নাথপুর প্রেস ক্লাব সভাপতি শংকর রায়, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, সবুজ সিলেট প্রতিনিধি আবদুল হাই প্রমূখ।
এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মখলেছুর রহমান সহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com