সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ জানাজা নামাজে হাজার হাজার মানুষের ঢল,চিরনিদ্রায় শায়িত বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ ইসলামী আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা কমিটি গঠন, সভাপতি ইলিয়াস সম্পাদক মামুন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সোহেল আহমদ উজানীগাঁও গ্রামে মতবিনিময় সভা করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শিপন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন; এমপি কয়ছর আহমদ কাল মাদরাসা মাঠে  জানাযা  জগন্নাথপুরের বিশিষ্ট আলেমেদ্বীন  মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু 

জগন্নাথপুরে ব্যবসায়ীদের স্বরণে শোকসভা

জগন্নাথপুরে ব্যবসায়ীদের স্বরণে শোকসভা

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর সদর বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর শনিবার জগন্নাথপুর মধ্য বাজারে এ শোকসভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর বাজারের সাবেক সেক্রেটারি প্রয়াত আফিস উদ্দিন ও বাজার বণিক সমিতির সাবেক সেক্রেটারি প্রয়াত প্রণব কুমার বণিকের স্বরণে বাজার ব্যবসায়ীদের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে ও সাবেক সেক্রেটারি সাংবাদিক তাজ উদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বণিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ আলা উদ্দিন ভূইয়া, সাবেক সভাপতি আবদার হোসেন ভূইয়া, মুফতি গিয়াস উদ্দিন, ব্যবসায়ী খোকন সূত্রধর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি ডাঃ আবদুল আহাদ, পৌর কাউন্সিলর দিপক গোপ, জগন্নাথপুর বাজার সেক্রেটারি ও সাবেক কৃতী ফুটবলার জাহির উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর, সাংবাদিক মো.শাহজাহান মিয়া, বাজার বণিক সমিতির সেক্রেটারি জুনেদ আহমদ ভূইয়া, সহ-বাজার সেক্রেটারি লিটন মিয়া, ব্যবসায়ী পিনু বণিক, ছাত্রনেতা জাহাঙ্গীর আলম ও জুয়েল হোসেন প্রমূখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জালাল উদ্দিন ও গীতাপাঠ করেন শিক্ষক বিশ^জিত দাস। এ সময় শালিসি ব্যক্তি আবদুল হাসিম, ব্যবসায়ী মছদ্দর আলী, ইকবাল হোসেন সহ শোকার্ত জনতা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com