বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি পদে ৩৫ বছর পর ভোট আজ গণশুনানি শেষে জগন্নাথপুরে ইউএনও কার্যালয়ের সামনে সংঘর্ষ, আহত ৪ শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান

জগন্নাথপুরে প্রধানমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

জগন্নাথপুরে প্রধানমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

GE DIGITAL CAMERA

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রধানমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল হয়েছে। সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে অভিনন্দন জানিয়ে সোমবার বিকেলে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পৌর পয়েন্টে এক পথ সভায় মিলিত হয়।
জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায়, বক্তব্য রাখেন প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, সহ-সম্পাদক ফিরোজ আলী, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, আওয়ামীলীগ নেতা ও শিক্ষানুরাগী আকমল খান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক শশী কান্ত গোপ, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আবদুল গফুর, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, সাইফুল ইসলাম রিপন, যুবলীগ নেতা আবদুস সালাম, রাজিব চৌধুরী বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক শাহ রুহেল আহমদ, ছাত্রলীগ নেতা আবদুল মুকিত ও দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com