বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দামোধরতপী বিদ্যালয়ে শিক্ষার উন্নয়নে নতুন কমিটি কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন 

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কে হাওর রত্ন উপাধিতে ভূষিত

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কে হাওর রত্ন উপাধিতে ভূষিত

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন উপলক্ষে অনুষ্ঠিত বিশাল সমাবেশে উপস্থিত জনতাকে পরিকল্পনামন্ত্রী আলাহাজ¦ এমএ মান্নান এমপিকে ‘হাওররত্ন সম্বোধন করে এখন থেকে এই অভিধায় সম্বোধন করার আহ্বান জানিয়েছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শামীমা শাহরিয়ার। এসময় স্টেডিয়াম ভর্তি জনতা হাততালি দিয়ে এই সম্বোধনের প্রতি সম্মতি প্রকাশ করেন। তারা এমএ মান্নানের নামে নানা স্লোগান দিয়ে তাকে ভালোবাসা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয় অনুমোদন হওয়ায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নাকে রোববার সুনামগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশাল সংবর্ধনা দেওয়া হয়।
এডভোকোট শামীমা শাহরিয়ার এমপি বলেন, এমএ মান্নান একজন সৎ ও সজ্জন রাজনীতিবিদ হিসেবে সারাদেশব্যাপী পরিচিত। এখন তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে আমাদের হাওরের উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের উচিত তাকে সম্মান জানানো। আজ থেকে তিনি আমাদের হাওররত্ন। উল্লেখ্য, কিছুদিন ধরে এলাকাবাসী এমএ মান্নানকে হাওররত্ন হিসেবে সম্বোধন করে আসছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com