বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণশুনানি শেষে জগন্নাথপুরে ইউএনও কার্যালয়ের সামনে সংঘর্ষ, আহত ৪ শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক

জগন্নাথপুরে মুজিববর্ষ পালনে প্রস্তুতিসভা

জগন্নাথপুরে মুজিববর্ষ পালনে প্রস্তুতিসভা

GE DIGITAL CAMERA

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। ৬ জানুয়ারি সোমবার জগন্নাথপুর উপজেলা পরিষদের হলরুমে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফজুল আলম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত, উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলার কলকলিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হাসিম, মিরপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়া, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ, থানার এসআই মনিরুজ্জামান, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক শংকর রায়, শিক্ষক মোশারফ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাংবাদিক আবদুল হাই, জহিরুল ইসলাম লাল, মো.শাহজাহান মিয়া, শিক্ষক রুহুল আমিন প্রমূখ।
এ সময় রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, বীর মুক্তিযোদ্ধা আবদুল হক, বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার অরুপ কুমার রায়, উপজেলা উপ-সহকারি আবাসিক (বিদ্যুৎ) প্রকৌশলী আবুল আজাদ পাভেল, শিক্ষক জয়ন্ত শেখর রায়, বিশ^জিত দাস, রূপক কান্তি দেব, যিশুতোষ তালুকদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিজয় দে, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোতাহির আলী, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ইউপি সদস্য জুয়েল মিয়া, টাকন মিয়া, নারী ইউপি সদস্য সাকিরুন বেগম সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com