বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা

জগন্নাথপুরে জাতীয় শিশু প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জগন্নাথপুরে জাতীয় শিশু প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

GE DIGITAL CAMERA

 

স্টাফ রিপোর্টার ::  সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় শিশু প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের হলরুমে ২ দিন ব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বুধবার প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী মাহফুজ আয়শা মনি, উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা রাপ্রুচাই মারমা, উপজেলা একাডেমিক সুপার ভাইজার অরূপ কুমার রায়, শিক্ষক পার্থ কুমার গোপ, মুর্শেদুর রহমান, মুকুল চন্দ্র সরকার, সাংবাধিক মো.শাহজাহান মিয়া ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলি সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে সৃজনশীল নৃত্যে প্রথম পুরস্কার লাভ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কন্যা মাশফিয়া মাহফুজ প্রমা। দেশাত্ববোধকে প্রথম পুরস্কার পায় মৌমিতা সরকার। কবিতা আবৃতি ও বঙ্গবন্ধুকে জানো-বাংলাদেশকে জানো প্রথম পুরস্কার পায় নিগার রহমান সিমু, নজরুল গীতিতে প্রথম পুরস্কার পায় পূর্বা দে ও ভাব সংগীতে প্রথম পুরস্কার পায় শিক্ষার্থী প্রত্যাশা দাস। এছাড়া আরো বিভিন্ন পর্যায়ে পুরস্কার পায় অন্যান্য শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com