বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা

জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিনের আইজিপি পদক লাভ

জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিনের আইজিপি পদক লাভ

স্টাফ রিপোর্টার ::  সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ আইজিপি ব্যাজ পদক লাভ করেছেন। বাংলাদেশ পুলিশের আইজিপি ড. জাবেদ পাটোয়ারী বিপিএম বার জগন্নাথপুর থানার ওসি মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর হাতে এ পদক তুলে দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নিজ মেধা, যোগ্যতা, বিচক্ষণতা, প্রাণপন প্রচেষ্টা, দুঃসাহসিক, ঝুঁকিপূর্ণ ও কৌশলগত অভিযানের কারণে জগন্নাথপুর থানা এলাকার লন্ডন প্রবাসীর বাড়িতে চাঞ্চল্যকর ডাকাতি মামলার মূল রহস্য উদঘাটন হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত ৫ আসামী আদালতে দোষ স্বীকার করে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে আরো ৬ ডাকাত সহ ১১ জন ডাকাতকে গ্রেফতার সহ এ ডাকাতির ঘটনায় লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়। ইজবাইক (টমটম) সহ নিখোঁজ চালক সাইদুল ইসলাম হত্যার মূল রহস্য উদঘাটন করা হয়েছে। এ ঘটনায় ইজিবাইক উদ্ধার সহ ২ আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা আদালতে দোষ স্বীকার করে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে আরো ২ আসামী সহ ৪ জনকে গ্রেফতার করা হয়। আরেক অটোরিকশা (সিএনজি) চালক মামুন মিয়া হত্যার মূল রহস্য উদঘাটন করা হয়েছে। উদ্ধার করা হয় মালামাল। গ্রেফতার করা হয়েছে আসামী। আদালতে করেছে দোষ স্বীকার।
এছাড়া বিবাদমান দুই গোষ্ঠির মধ্যে দাঙ্গা-হাঙ্গামা সহ রক্তক্ষয়ী সংঘর্ষের প্রস্তুতি কালে ১টি পাইপগান সহ বিপুল পরিমান দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার সহ ১৩ জন আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ সহ থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ নৈপূর্ণ ও অবদান রাখায় জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ আইজিপি ব্যাজ পদক লাভ করেন।
এদিকে-জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী আইজিপি পদকে ভূষিত হওয়ায় বাংলাদেশ পুলিশের আইজিপি ড. জাবেদ পাটোয়ারী বিপিএম বার এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পদক প্রাপ্ত জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাশ সহ সকল পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ এবং পৃথক ভাবে জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায়, সহ-সভাপতি তাজউদ্দিন আহমদ, সহ-সভাপতি এনামুল হক রেনু, সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু, যুগ্ম সম্পাদক অমিত দেব, জগন্নাথপুর নিউজ ডটকমের বার্তা সম্পাদক আমিনুল হক সিপন, সাংবাদিক মোঃ শাহজাহান মিয়া এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com