বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণশুনানি শেষে জগন্নাথপুরে ইউএনও কার্যালয়ের সামনে সংঘর্ষ, আহত ৪ শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক

জগন্নাথপুরে ২ ছিনতাইকারীকে গণধোলাই

জগন্নাথপুরে ২ ছিনতাইকারীকে গণধোলাই

স্টাফ রিপোর্টার ::  সুনামগঞ্জের জগন্নাথপুরে ২ ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর-সিলেট সড়কের হবিবপুর মাদ্রাসা পয়েন্ট নামক স্থানে। ছিনতাইকারীরা হচ্ছে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের পাটলি জঙ্গল গ্রামের আবদুস ছত্তারের ছেলে সামাদ মিয়া ও কিশোরপুর গ্রামের আনহার মিয়ার ছেলে সাজ্জাদ আহমদ। ছিনতাইয়ের শিকার হওয়া ব্যক্তির নাম শফিক আহমদ আবির। তিনি হবিগঞ্জ জেলা এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, শফিক আহমদ আবির মোটরসাইকেল যোগে সৈয়দপুর গ্রামে তাঁর বোনের বাড়িতে যাওয়ার পথে বৃহস্পতিবার ভোরে স্থানীয় হবিবপুর মাদ্রাসা পয়েন্টে ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় তাঁর চিৎকারে স্থানীয় জনতা জড়ো হয়ে ছিনতাইকারীদের আটক করে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করেন। জগন্নাথপুর থানার এসআই রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com