বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরের জিবলু ও দুই শামীমের গ্রাজুয়েশন সম্মাননা

জগন্নাথপুরের জিবলু ও দুই শামীমের গ্রাজুয়েশন সম্মাননা

স্টাফ রিপোর্টার ::  সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) সমাবর্তনে অংশ নিয়েছেন জগন্নাথপুরের তিন শিক্ষার্থী। তারা হলেন,  জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই আবাসিক এলাকার কলিম উল্লার ছেলে আবু খালেদ জিবলু। তিনি বাংলা বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষে শাবিপ্রবিতে গ্রাজুয়েশন সমাপ্ত করেছিলেন। একই এলাকা আলাল মিয়ার ছেলে মোহাম্মদ শামীম আহমদ ইংরেজী বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষে শাবিপ্রবিতে

এবং ভবানীপুর এলাকার আব্দুল মজিদের ছেলে শামীম মিয়া অর্থনীতি বিভাগের ২০০৬-৭ শিক্ষাবর্ষে শাবিপ্রবিতে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন।

গত বুধবার (৮ জানুয়ারি) শাবিতে অনুষ্ঠিত তৃতীয় সমাবর্তনে অংশ নিয়ে গ্রাজুয়েশন সম্মাননা গ্রহণ করলেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

গ্রাজুয়েশন সম্মাননার বিষয়ে অনুভূতি ব্যক্ত করে আবু খালেদ জিবলু ও শামীম আহমদ বলেন, ‌‘সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার। বিশ্ববিদ্যালয়ের মাননীয় আচার্য মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক গ্রাজুয়েশন এর আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছি আমরা । এটা আমাদের জন্য মহা আনন্দের। তাঁরা জীবনের লক্ষ্যে পৌছতে সবার দোয়া ও ভালবাসা প্রার্থী।

প্রসঙ্গত- সমাবর্তনে ২০০০-০১ থেকে ২০১০-১১ শিক্ষাবর্ষের ৬ হাজার ৭৫০ জন গ্র্যাজুয়েটের ডিগ্রি প্রদান করেন রাষ্ট্রপতি। তাদের মধ্যে ২০ জন শিক্ষার্থীকে দেয়া হয় রাষ্ট্রপতি স্বর্ণপদক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com