সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ জানাজা নামাজে হাজার হাজার মানুষের ঢল,চিরনিদ্রায় শায়িত বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ ইসলামী আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা কমিটি গঠন, সভাপতি ইলিয়াস সম্পাদক মামুন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সোহেল আহমদ উজানীগাঁও গ্রামে মতবিনিময় সভা করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শিপন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন; এমপি কয়ছর আহমদ কাল মাদরাসা মাঠে  জানাযা  জগন্নাথপুরের বিশিষ্ট আলেমেদ্বীন  মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু 

জগন্নাথপুরের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী হাজী আব্দুল হকের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক

জগন্নাথপুরের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী হাজী আব্দুল হকের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী পৌর এলাকার হবিবপুর দক্ষিণপাড়া নিবাসী হবিবপুর হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সেক্রেটারী হাজী মোঃ আব্দুল হক সোমবার সকাল সাড়ে ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি স্ত্রী, ৫ ছেলে, ১ মেয়ে সহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বিকাল ৩টায় হবিবপুর দক্ষিণপাড়া ঈদগাহ মাঠে মরহুমের নমাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে বিপুল সংখ্যক মানুষ শরিক হন। জানাযা নামাজে ইমামতি করেন মাওলানা শিহাব উদ্দিন। জানাযা শেষে মহান আল্লাহ পাকের দরবারে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে মুনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা গিয়াস উদ্দিন। জানাযার পূর্বে মরহুমের জীবনের উপর সংক্ষিপ্ত আলোকপাত করে বক্তব্য রাখেন হলিয়ারপাড়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মইনুল ইসলাম পারভেজ, মরহুমের বড় ভাই আব্দুল আজিজ, দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মহিউদ্দিন মিসবাহ্, মরহুমের ভাতিজা লন্ডন প্রবাসী আব্দুল মতিন লাকী, মরহুমের ছেলে মোঃ কামাল হোসেন প্রমূখ। বিশিষ্ট সমাজসেবী হাজী মোঃ আব্দুল হকের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমাবেদনা প্রকাশ করেছেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন, জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র মোঃ আক্তার হোসেন, সাবেক চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়া, উপজেলা বিএনপি সভাপতি আবু হুরায়ার সাদ মাষ্টার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, আমেরিকা প্রাবসী আব্দুস শহীদ, ব্রিটিশ ম্যাজিষ্ট্রেট সুয়েব আহমদ তালুকদার, ক্রীড়া সংগঠক আবিবুল বারি আয়হান, উপজেলা বিএনপির সেক্রেটারী কবির আহমদ, জগন্নাথপুর পৌর আওয়ামীলীগের সভাপতি ডাক্তার আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারী জাহির উদ্দিন, জগন্নাথপুর প্রেস ক্লাবের সভাপতি শংকর রায়, সহ-সভাপতি তাজউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সম্পাদক অমিত দেব, জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র শফিকুল হক, কাউন্সিলর দেলায়োর হোসেন, কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, দক্ষিণ হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র দাশ, জগন্নাথপুর নিউজ ডটকমের বার্তা সম্পাদক আমিনুল হক সিপন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com