সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

প্রেসিডেন্টের নিকট থেকে পিএইচডি’র সনদ গ্রহণ করলেন জগন্নাথপুরের রেজওয়ান আহমদ

প্রেসিডেন্টের নিকট থেকে পিএইচডি’র সনদ গ্রহণ করলেন জগন্নাথপুরের রেজওয়ান আহমদ

স্টাফ রিপোর্টার :: জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকার ১ম সমাবর্তনে প্রেসিডেন্ট আব্দুল হামিদের কাছ থেকে সনদ গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে পিএইচ.ডি ডিগ্রী গ্রহণ করেছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের কৃতি সন্তান সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ হাফিজ মাওলানা ডক্টর সৈয়দ রেজওয়ান আহমদ।
উল্লেখ্য তিনি গত ৭জানুয়ারী-২০১৮ খ্রি. ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্ঠিয়ার ৪র্থ সমাবর্তনে প্রেসিডেন্ট মোঃ আব্দুল হামিদের কাছ থেকে আনুষ্টানিকভাবে এম ফিল ডিগ্রী লাভ করেছিলেন। একইভাবে ২০০২ খ্রি. ও ১৯৯৯ খ্রি. ইসলামি বিশ্ববিদ্যালয়ের ২য় ও ৩য় সমাবর্তনে অনার্স এবং মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।
ড. রেজওয়ান আহমদের পিএইচ.ডি ডিগ্রী অর্জন করায় জগন্নাথপুর প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। অভিনন্দন ঞ্জাপন কারীরা হলেন- জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ-সভাপতি তাজউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু, যুগ্ম সম্পাদক অমিত দেব প্রমূখ। এছাড়া জগন্নাথপুরের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকসমাজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com