সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

জগন্নাথপুরে সরকারি ভূমি থেকে ২৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

জগন্নাথপুরে সরকারি ভূমি থেকে ২৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি ভূমি থেকে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোহাম্মদ ইয়াসির আরাফাতের নেতৃত্বে জগন্নাথপুরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উপজেলা সহকারি কমিশনার (এসিল্যান্ড) কার্যালয় সুত্র জানায়,আজ দুপুরে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে সরকারি ভূমি থেকে ১৫টি দোকানঘর,শাদিপুর পয়েন্ট থেকে ১০টি, কলকলিয়া বাজার এলাকা থেকে ১টি এবং রানীগঞ্জের স্টিল ব্রিজের নিকটস্থ স্থান থেকে ১টি দোকানঘর উচ্ছেদ করা হয়। এসব স্থানে দীর্ঘদিন ধরেই বেআইনিভাবে সরকারি ভূমি দখল করে দখলদাররা ব্যবসা পরিচালনা করে আসছিল। জগন্নাথপুর উপজেলার সরকারি কমিশনার ((ভুমি) মোহাম্মদ ইয়াসির আরাফাত
বলেন, সরকারি ভূমি আর যাতায়াতের রাস্তা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে দখলদার।  জগন্নাথপুরের কয়েকটিস্থানে অভিযান পরিচালনা করে ২৭টি দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com