বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়ন আ.লীগের সম্মেলন সম্পন্ন

জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়ন আ.লীগের সম্মেলন সম্পন্ন

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে গত মঙ্গলবার দুপুরে রানীগঞ্জ বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুন্দর আলীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন,সাধারণ সম্পাদক রেজাউল করিম,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাইয়ুম, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম প্রমুখ।
পরে দ্বিতীয় অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম এর পরিচালনায় শুরুতে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। এসময় সভাপতি পদে বর্তমান সভাপতি সুন্দর আলী,মকবুল হোসেন, আমাম উল্যাহ মুক্তার, শাহীন তালুকদার ও সাধারণ সম্পাদক বর্তমান সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম, সালেহ আহমদ, নাজমুল হোসেন, আজমল হোসেন মিঠু প্রার্থীতা ঘোষণা করেন।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, সভাপতি ও সাধারন সম্পাদক পদে প্রার্থী ও ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীরা উপজেলা আওয়ামীলীগের অভিভাবক সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ এর কাছে কমিটি গঠনের দায়িত্ব দেন। আমরা তার সাথে পরামর্শ করে সকলের মতামতের প্রেক্ষিতে তিনি শ্রীঘ্রই কমিটি করে দেবেন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com